শনিবার ● ১৫ আগস্ট ২০২৬

কয়রায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

হোম » রাজনীতি » কয়রায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬


 

কয়রায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, কয়রার বিএনপি নেতা জিএম মাওলা বকস, শরিফুল আলম, এফএম মনিরুজ্জামান মনি, জিএম রফিকুল ইসলাম, কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, শেখ মাসুদুর রহমান, রওশন আলী মোল্যা, আব্দুল গফফার, জামাল ফারুক জাফরিন, কামরুল ইসলাম খান, ফয়জুল করিম খোকন, আয়ুব আলী, সাইফুজ্জামান, আমিরুল ইসলাম, মিনারুল ইসলাম মালী, শফিকুল ইসলাম ও জিয়াউর রহমান জিতুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া যুবদল নেতা এহসানুর রহমান, মোস্তাফিজুর রহমান রাজু, আহাদুর রহমান লিটন ও আছাবুর রহমান মোল্যা, শ্রমিকদল নেতা আব্দুর রউফ ও এ করিম এবং ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, ইমরান হোসেন, মেহেদী হাসান সবুজ ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কয়রা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা গোলাম মোস্তফা।

বাংলাদেশ সময়: ১৪:১৫:৪৪ ● ২৩ বার পঠিত