শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
কোকো স্মরণে বাবুগঞ্জে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হোম » বরিশাল » কোকো স্মরণে বাবুগঞ্জে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে ‘ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে দেহেরগতি ইউনিয়নের বালুর মাঠে উৎসবমুখর পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন মাঝির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান খান পিন্টু, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে আবাহনী ও মোহামেডান মুখোমুখি হয়। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মরহুম আরাফাত রহমান কোকোর ক্রীড়াপ্রেম ও খেলাধুলার উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এএ/এমআর
বাংলাদেশ সময়: ২২:২৩:৪৬ ● ২১ বার পঠিত
