বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২
হোম » বরিশাল » গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার দক্ষিণ পালরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা মো. জসিমউদ্দীন (৩০) ও মো. ইকবাল (৩৫)।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, দক্ষিণ পালরদী এলাকায় বরিশাল মেট্রো-ব-১৩-১৬৩৫ নম্বরের একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা জসিমউদ্দীন ও ইকবাল আহত হন। দুর্ঘটনার পর নসিমনচালক শুভ, যিনি চাঁদশী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এসব তথ্য গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১:০৯:৪২ ● ১৬ বার পঠিত
