বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬

মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬


মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের সততা চর্চা ও দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধ করতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল জেলা কার্যালয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় সহকারী শিক্ষক আলী হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুদকের উপপরিচালক রাজ কুমার সাহা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদকের সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান, উপসহকারী পরিচালক ইমরান হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়া উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ।

বক্তারা বলেন, পরিবার থেকেই শিক্ষার্থীদের সত্য বলা ও সততা চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জ্ঞান, দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তারা আরও বলেন, দৈনন্দিন জীবনে সততার চর্চা ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। ভবিষ্যতে জীবিকা অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে শিক্ষার্থীদের এখন থেকেই নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৩:৪৩ ● ২৬ বার পঠিত