বুধবার ● ১২ আগস্ট ২০২৬

নলছিটিতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

হোম » ঝালকাঠী » নলছিটিতে ইয়াবাসহ মাদক কারবারি আটক
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

নলছিটিতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাকিল হাওলাদার (২০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের জগন্নাথপুর ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পরদিন বুধবার (১২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আটক শাকিল হাওলাদার ওই এলাকার মো. জব্বার হাওলাদারের ছেলে।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ ইয়াবাসহ আটকের পর শাকিল হাওলাদারকে  আদালতে সোপর্দ করার কথা স্বীকার করে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৯:২১ ● ১৩ বার পঠিত