বুধবার ● ১২ আগস্ট ২০২৬
কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালিত
হোম » খুলনা » কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালিত
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
‘যুব সমাজই দেশের ভবিষ্যৎ’ তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানোর প্রত্যয়ের মধ্য দিয়ে খুলনার কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদ চত্বরে বেদকাশি পাথরখালী মিলনী যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে একটি র্যালি বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, সুন্দরবন কোয়ালিশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. এনামুল হক লিটন, জ্যাকি মুজাহিদুল ইসলাম, সুব্রত কুমার মুন্ডা, সৌমেন মুন্ডা, স্বপ্না মুন্ডা, আশামনি ও নাজমুল হুদা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৪২:২৬ ● ২০ বার পঠিত
