মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার, দুই জেলে কারাগারে

হোম » খুলনা » সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার, দুই জেলে কারাগারে
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

প্রতীকী ছবিটি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই অভিযানে হরিণ ধরার ১০০টি ফাঁদসহ আরও একটি নৌকা জব্দ করা হয়।

 

মঙ্গলবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের অধীন সন্যাশীর খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক জেলেরা হলেন কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোকলেসুর রহমান (৪০) ও অহিদুল গাজী (৩২)।

 

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান জানান, প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনের কুনচিরখাল এলাকায় কাঁকড়া শিকারের সময় তাদের আটক করা হয়। এ সময় একটি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। পৃথক অভিযানে হরিণ ধরার ১০০টি ফাঁদসহ আরও একটি নৌকা জব্দ করা হয়েছে।

 

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০০:৫০ ● ২৬ বার পঠিত