মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬

এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবার

হোম » শিক্ষা » এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবার
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবার

সাগরকন্যা প্রতিবেদক

 

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজধানী মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস অর্জন করেছেন রওজাতুল বেহেশত তুবা। তাঁর কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

 

রওজাতুল বেহেশত তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর মা হুরে জান্নাত সরকারি বাঙলা কলেজের সহযোগী অধ্যাপক (বাংলা) এবং ২৪তম বিসিএসের কর্মকর্তা।

 

তুবার এই অসাধারণ সাফল্যে পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করে জানান, ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে- এটাই তাঁদের প্রত্যাশা।

 

বর্তমানে তুবার পরিবার ঢাকার মিরপুরে বসবাস করছে। তাঁদের পৈতৃক নিবাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়।

 

রওজাতুল বেহেশত তুবার সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩:১২:৪৬ ● ২৬ বার পঠিত