সোমবার ● ১০ আগস্ট ২০২৬

কয়রায় অগ্রণী ব্যাংকের বাংলা কিউআর কোড রোড শো

হোম » খুলনা » কয়রায় অগ্রণী ব্যাংকের বাংলা কিউআর কোড রোড শো
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


 

কয়রায় অগ্রণী ব্যাংকের বাংলা কিউআর কোড রোড শো

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় অগ্রণী ব্যাংক বাঁকা বাজার শাখার উদ্যোগে বাংলা কিউআর কোড নিয়ে রোড শো অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সারা দেশে মার্চেন্ট ও গ্রাহক পর্যায়ে বাংলা কিউআর কোডের ব্যবহার এবং সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতে অগ্রণী ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বাঁকা বাজার শাখার পক্ষ থেকে এ রোড শো আয়োজন করা হয়।

 

কর্মসূচিতে অগ্রণী ব্যাংক বাঁকা বাজার শাখার ব্যবস্থাপক মো. মোশাররাফ হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকেরা অংশ নেন। রোড শোটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাংকের সামনে এসে শেষ হয়।

 

এ সময় সব মার্চেন্ট গ্রাহককে বাংলা কিউআর কোডের আওতায় লেনদেন করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩২:২৭ ● ৩২ বার পঠিত