রবিবার ● ৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ৯ হাজার ৭৩০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
হোম » খুলনা » বাগেরহাটে ৯ হাজার ৭৩০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে পৌরসভার বারইখালী এলাকার হোটেল আল হেলালের ৪ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম কালাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রতন হাওলাদারের ছেলে।
র্যাব-৬-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল বারইখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ মাদকদ্রব্য ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম ওরফে কালামকে গ্রেপ্তার করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় র্যাবের ওয়ারেন্ট অফিসার মো. বদর উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। একই সঙ্গে কালামের কাছ থেকে উদ্ধার করা ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা, নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, জাহিদুল ইসলাম কালামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ ও ঢাকার যাত্রাবাড়ী থানাসহ দেশের বিভিন্ন থানায় মাদকের ১৪টি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:২২:৪৬ ● ১৪ বার পঠিত
