রবিবার ● ৯ আগস্ট ২০২৬
কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
হোম » খুলনা » কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকাল ১০টায় সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থার (সাউস) উদ্যোগে কয়রা সদরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী মুন্ডা রাজা গ্রিরেন্দ্রনাথ মুন্ডা। সাউসের নির্বাহী পরিচালক বলাই কৃষ্ণ মুন্ডা শুভেচ্ছা বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিবাশীষ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, যুবদল নেতা আনারুল ডাবলু, আইসিডির মো. ফরহাদ হোসেন, আদিবাসী সদস্য অবিনশ মুন্ডা, বিমল রাজবংশী, রত্মা মুন্ডা, স্মৃতি মুন্ডা, সুশংকর মুন্ডা, প্রদীপ মুন্ডা, শায়ন্তী মুন্ডা ও সন্যাশী মুন্ডাসহ অনেকে।
আলোচনা সভায় মুন্ডা সম্প্রদায়ের সদস্যরা আদিবাসীদের অধিকার নিশ্চিত করার দাবি জানান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:২৬:২৫ ● ১৪ বার পঠিত
