বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পর বাউফলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
হোম » পটুয়াখালী » শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পর বাউফলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের আসন্ন কর্মী সভা সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার উপজেলার কাছিপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে কাছিপাড়া ডিগ্রি কলেজ ও কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ, সহ-সভাপতি রাশেদুল ইসলাম সুমন, সহ-সভাপতি ও কাছিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হাসান, সাংগঠনিক সম্পাদক মারজান বিন জাহাঙ্গীর, কাছিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আল আমিন এবং কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জিহাদ উপস্থিত ছিলেন।
এ সময় ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬:২৭:০৫ ● ২২ বার পঠিত
