বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬

নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের দাবিতে মানববন্ধন

হোম » ঝালকাঠী » নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের দাবিতে মানববন্ধনসাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় নলছিটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি এলাকার ৭০টি ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয়রা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দপদপিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইনে বারবার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বর্ষাকালে বিদ্যুতের তার লিকেজ হয়ে গাছপালা বিদ্যুতায়িত হচ্ছে, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেক স্থানে খুঁটি না থাকায় গাছের সঙ্গে বিদ্যুতের তার সংযোগ দেওয়া হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

 

তারা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের দাবি জানান।

 

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নলছিটি কার্যালয়ের আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুব্রত মালাকারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

 

এ বিষয়ে আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুব্রত মালাকার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:২৬ ● ২৩ বার পঠিত