বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬

কলাপাড়ায় ৫৭ গৃহহীন, প্রতিবন্ধী, দুস্থ ও মেধাবী শিক্ষার্থী পেল অর্থ সহায়তার চেক

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ৫৭ গৃহহীন, প্রতিবন্ধী, দুস্থ ও মেধাবী শিক্ষার্থী পেল অর্থ সহায়তার চেক
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় ৫৭ গৃহহীন, প্রতিবন্ধী, দুস্থ ও মেধাবী শিক্ষার্থী পেল অর্থ সহায়তার চেক

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহীন, প্রতিবন্ধী, দুস্থ, অসুস্থ ও অসহায় ব্যক্তি এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৫ লাখ ৭০ হাজার টাকার নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় ৫৭ জন উপকারভোগীকে এ সহায়তা প্রদান করা হয়।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ৫৭ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৬:০৯ ● ১৮ বার পঠিত