মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া

হোম » শিক্ষা » জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


 

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর হামিদুর রহমান এবং সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

 

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১২:৩৫:৪১ ● ২৬ বার পঠিত