সোমবার ● ৩ আগস্ট ২০২৬
গৌরনদীতে সিসিডিবি প্রাঙ্গণে ইউএনওর বৃক্ষরোপণ, চারা বিতরণ
হোম » বরিশাল » গৌরনদীতে সিসিডিবি প্রাঙ্গণে ইউএনওর বৃক্ষরোপণ, চারা বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে সিসিডিবি (সিসিডিবি) প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম নিজ হাতে বৃক্ষরোপণ করেন এবং প্রতিষ্ঠানটির জন্য বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেন।
ইউএনও মো. ইব্রাহীম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, গৌরনদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন ইউএনওর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ১৮:২৯:৫৭ ● ১৯ বার পঠিত
