সোমবার ● ৩ আগস্ট ২০২৬

আমতলীতে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা ও বুলিংবিষয়ক সচেতনতামূলক সভা

হোম » বরগুনা » আমতলীতে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা ও বুলিংবিষয়ক সচেতনতামূলক সভা
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

আমতলীতে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা ও বুলিংবিষয়ক সচেতনতামূলক সভা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকের অপব্যবহার ও এর কুফল সম্পর্কে সচেতন করতে আমতলীতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে চুনাখালী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রতিষ্ঠানটির কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়।

 

চুনাখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এবং আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের অপব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কেও সচেতন থাকতে হবে। সচেতনতা না থাকলে এর নেতিবাচক প্রভাব ব্যক্তি, পরিবার ও সমাজকে ভোগ করতে হয়। আর সচেতনতা একটি সুন্দর জীবন গঠনের পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করে।

বাংলাদেশ সময়: ১৮:১২:৫৬ ● ২৩ বার পঠিত