সোমবার ● ৩ আগস্ট ২০২৬

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের খোঁজ নিতে হাসপাতালে মুকুল খান

হোম » গণমাধ্যম » গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের খোঁজ নিতে হাসপাতালে মুকুল খান
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের খোঁজ নিতে হাসপাতালে মুকুল খান

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

সন্ত্রাসী হামলায় আহত গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জুলফিকারকে দেখতে হাসপাতালে গেছেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান মুকুল খান। রবিবার রাতে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘অপরাধী যেই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় সাংবাদিক সমাজের পাশে থাকার আশ্বাস দিয়ে মুকুল খান সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২:০৪:৫৮ ● ৯৬ বার পঠিত