রবিবার ● ২ আগস্ট ২০২৬
বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
হোম » বরিশাল » বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)
বরিশালের বানারীপাড়া উপজেলার অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদারকে (৪৯) গ্রেপ্তার করেছে বানারীপাড়া থানা পুলিশ। রবিবার (২ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়জুল হক সজলকে গ্রেপ্তার করা হয়। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী গ্রামের মৃত জব্বার সরকার ওরফে জব্বার সরদারের ছেলে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার (২ আগস্ট) দুপুরে আসামি মো. ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৫৪:৩২ ● ২৫ বার পঠিত
