রবিবার ● ২ আগস্ট ২০২৬
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার, ৩ জেলে কারাগারে
হোম » জেলে-মৎস্য » সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার, ৩ জেলে কারাগারে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক স্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি নৌকা, অবৈধভাবে ধরা কাঁকড়া ও কাঁকড়া শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে সুন্দরবনের সন্যাশির খাল এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জেলেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- রবিউল ইসলাম, ফারুক সরদার ও শাহানুর সরদার।
অভিযানে নেতৃত্ব দেন কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক তিন জেলেকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪৩ ● ২২ বার পঠিত
