রবিবার ● ২ আগস্ট ২০২৬

বরগুনায় প্রথমবার নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা

হোম » বরগুনা » বরগুনায় প্রথমবার নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা
রবিবার ● ২ আগস্ট ২০২৬


 

বরগুনায় প্রথমবার নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় প্রথমবারের মতো শুরু হতে যাওয়া নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। তিনি বলেন, এবারই প্রথম নৌযান শুমারি কার্যক্রম শুরু হচ্ছে। এর মাধ্যমে নৌযান সংক্রান্ত সঠিক তথ্য সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্টদের বিভিন্ন সরকারি সুবিধার আওতায় আনার সুযোগ তৈরি হবে।

 

সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন হাওলাদার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

 

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মো. হাফিজুর রহমান। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আবদুস শাকুর এবং কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুর রহমান।

 

বক্তারা বলেন, সমুদ্রে চলাচলকারী যেসব নৌযান এখনো নিবন্ধিত হয়নি, সেগুলো নিবন্ধনের আওতায় আনতে হবে। সঠিকভাবে নৌযান শুমারি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তারা।

 

নৌযান শুমারি-২০২৬ কার্যক্রম ২ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮:২৯:৩৭ ● ১৯ বার পঠিত