রবিবার ● ২ আগস্ট ২০২৬
কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি, সোমবার থেকেই শুরু
হোম » কৃষি » কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি, সোমবার থেকেই শুরু
![]()
সাগরকন্যা প্রতিবেদক
কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করা যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রবিবার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে। পাশাপাশি আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। এর ফলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগে এর দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল।
বাংলাদেশ সময়: ১৮:০৯:৫৮ ● ১৩ বার পঠিত
