রবিবার ● ২ আগস্ট ২০২৬

রাস্তা পাকাকরণের দাবিতে দশমিনায় মানববন্ধন

হোম » পটুয়াখালী » রাস্তা পাকাকরণের দাবিতে দশমিনায় মানববন্ধন
রবিবার ● ২ আগস্ট ২০২৬


 

রাস্তা পাকাকরণের দাবিতে দশমিনায় মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন রজ্জাবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাঁশবাড়িয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য দেন রজ্জাবিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাহাবুব, ইংরেজি শিক্ষক আনিচুর রহমান, মাওলানা ওবায়দুল, এলাকাবাসী মো. মফিজুর রহমান ও মো. বশার ফরাজিসহ অনেকে।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ কাঁচা রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচল করাও কঠিন হয়ে যায়।

 

তারা আরও বলেন, রাস্তাটি পাকাকরণ করা হলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। এ সময় দ্রুত রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২৬ ● ২৫ বার পঠিত