শনিবার ● ১ আগস্ট ২০২৬
মেহেন্দিগঞ্জে নিলামে ২৮ গরু বিক্রি, উঠল ১৬ লাখ ৪৫ হাজার টাকা
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে নিলামে ২৮ গরু বিক্রি, উঠল ১৬ লাখ ৪৫ হাজার টাকা
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ থানা কমপাউন্ডে প্রকাশ্য নিলামে ২৮টি গরু ১৬ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বরিশাল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেন ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেনের উপস্থিতিতে এ নিলাম অনুষ্ঠিত হয়।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি ৩টি এবং ২৪ মে ২৫টি চোরাই গরু উদ্ধার করা হয়। পরে এসব গরুর বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হলে গত ২৬ জুলাই বিজ্ঞ আদালত ২৮টি গরু নিলামে বিক্রির আদেশ দেন।
তিনি জানান, আদালতের আদেশ অনুযায়ী শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিলাম কার্যক্রম চলে। নিলামে নোয়াখালী, বরিশাল, চরমোনাইসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ক্রেতারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১:২১:১২ ● ২৯ বার পঠিত
