শনিবার ● ১ আগস্ট ২০২৬
কয়রায় ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি জব্দ, নৌকা ও কীটনাশক উদ্ধার
হোম » খুলনা » কয়রায় ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি জব্দ, নৌকা ও কীটনাশক উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
সুন্দরবনের খুলনা রেঞ্জের কয়রা বন টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ করেছেন। এ সময় একটি নৌকা, অবৈধ কীটনাশক, ভেসাল জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (১ আগস্ট) গভীর রাতে কয়রা বন টহল ফাঁড়ির অধীন কদালকাটা ভারানী খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কেএম রাশেদ সাদাত এবং কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বজল মজুমদার।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের অনুমতিক্রমে জব্দ করা বিষযুক্ত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪১:৪০ ● ১৪ বার পঠিত
