শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬

চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

হোম » ভোলা » চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬


---

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে উত্তর চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. ছলেমান ফরাজীর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহের পরনে থাকা কাপড়-চোপড় ছেঁড়া ও ময়লাযুক্ত ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পরে পরিচয় শনাক্ত না হওয়ায় এবং মরদেহ দ্রুত পচনশীল অবস্থায় থাকায় আইনগত প্রক্রিয়া শেষে বেওয়ারিশ লাশ হিসেবে উত্তর চরমানিকা ২ নম্বর ওয়ার্ডে দাফন করা হয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৫৭ ● ২৬ বার পঠিত