বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
বরগুনায় দুই উন্নয়ন সংস্থার উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ
হোম » বরগুনা » বরগুনায় দুই উন্নয়ন সংস্থার উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বরগুনার আমতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও আমতলী থানা প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ করেছে দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সামাজিক সংগঠন পিপলস ভয়েস অব আমতলী (পিভিএ) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস-এর যৌথ উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়। চারা গ্রহণ করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী এবং আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিভিএর এডমিন, মানবাধিকার কর্মী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জোসেফ মাহতাব, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিভিএর এডমিন মহসিন মাতুব্বর, বরগুনা বন বিভাগের আমতলী ভারপ্রাপ্ত কর্মকর্তা (এএফপিসি) ও পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের প্রতিনিধি মো. মনিরুল হক এবং এনএসএসের ক্লাইমেট চেঞ্জ ও ডিআরএফ ফোকাল পারসন তাজমেরী জাহান লিখন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সরকারি দপ্তরের সৌন্দর্যবর্ধনে সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, পরিবেশবান্ধব ও নান্দনিক কর্মপরিবেশ গড়ে তুলতে পিভিএ ও এনএসএসের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
বাংলাদেশ সময়: ২৩:০৮:২৫ ● ৩৭ বার পঠিত
