বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬

পিরোজপুরে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

হোম » পিরোজপুর » পিরোজপুরে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


পিরোজপুরে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

তিনি বলেন, সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। অনুদানের অর্থ যথাযথ ও উৎপাদনশীল কাজে ব্যবহার করে আত্মনির্ভরশীল হওয়ার জন্য তিনি উপকারভোগীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৮:৪৬ ● ১৫ বার পঠিত