সোমবার ● ২৭ জুলাই ২০২৬
মেহেন্দিগঞ্জে বিএনপি ও যুবদল নেতার মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে বিএনপি ও যুবদল নেতার মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল![]()
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন জমাদ্দার ও বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু জমাদ্দারের মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের বদরপুর ওয়ার্ডের মাহাবুব তালুকদারের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক মো. মমিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন জমাদ্দার, সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।
মিলাদ শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:০৪:১৯ ● ২১ বার পঠিত
