শনিবার ● ২৫ জুলাই ২০২৬

বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর আত্মহত্যা, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

হোম » বরিশাল » বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর আত্মহত্যা, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
শনিবার ● ২৫ জুলাই ২০২৬


-

 

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার শ্রমবিষয়ক সম্পাদক ও গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিলা ইসলাম (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ জুলাই) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মৃত শিলা ইসলাম গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। তিনি দুই কন্যাসন্তানের জননী। তার স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

 

শিলার বাবা আব্দুস সালাম হাওলাদারের অভিযোগ, পারিবারিক বিষয় নিয়ে তার স্বামী প্রায়ই শিলাকে মারধর করতেন। শুক্রবার বিকেল ৩টার দিকে সেরাল গ্রামের একটি ভাড়াটিয়া বাসায় শিলাকে মারধর করা হয়। পরে তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:১২:১৮ ● ২২ বার পঠিত