শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬
ফ্যামিলি কার্ড যথাযথ পরিবারের মাঝে বিতরণ নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী রাজিব আহসান
হোম » বরিশাল » ফ্যামিলি কার্ড যথাযথ পরিবারের মাঝে বিতরণ নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী রাজিব আহসান
সাগরকন্যা মেহেন্দিগঞ্জ (বরিশাল)
সারাদেশে আগামী তিন মাসে ৪১ লাখ ফ্যামিলি কার্ড যথাযথ পরিবারের মাঝে বিতরণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
শুক্রবার (২৪ জুলাই) মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুমে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে সুপারভাইজার ও মাঠকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে মাঠকর্মীদের সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা কোনোভাবেই বঞ্চিত না হন।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্যসচিব মাজহারুল ইসলাম পারভেজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:২২:৪৭ ● ১৯ বার পঠিত
