শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬
গৌরনদী সদরেই মডেল মসজিদ স্থাপনের দাবিতে মানববন্ধন
হোম » বরিশাল » গৌরনদী সদরেই মডেল মসজিদ স্থাপনের দাবিতে মানববন্ধন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর গৌরনদী বাসস্ট্যান্ডের কলেজ গেটসংলগ্ন এলাকায় উপজেলা ও পৌরসভার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, উত্তর পালরদী-চারঘাটা মসজিদের ইমাম, পৌর যুবদল নেতা মো. রিয়াজ ভূঁইয়া, মো. চুন্নু শিকদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিদের সুবিধার কথা বিবেচনা করে মডেল মসজিদটি গৌরনদী সদরেই স্থাপন করা উচিত। জনস্বার্থে এ বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা।
পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছে গৌরনদী সদরেই মডেল মসজিদ স্থানান্তরের দাবি জানান। পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বাংলাদেশ সময়: ২২:১৩:২৩ ● ৩০ বার পঠিত
