বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬

জিয়ানগরে শিল্পকলা একাডেমির ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

হোম » পিরোজপুর » জিয়ানগরে শিল্পকলা একাডেমির ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


 

আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্যসচিব মো. রাজু হাওলাদার।

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগর উপজেলা শিল্পকলা একাডেমির ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানকে আহ্বায়ক, মো. মেহেদী হাসান মিজানকে যুগ্ম আহ্বায়ক এবং মো. রাজু হাওলাদারকে সদস্যসচিব করা হয়েছে।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, জিয়ানগর সরকারি কলেজের প্রভাষক কামরুন্নাহার টুম্পা, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন, রূপসী বাংলা এনজিওর চেয়ারম্যান আজাদ হোসেন বাচ্চু, সমাজসেবক এনায়েত হাওলাদার, বিজন কৃষ্ণ মণ্ডল, এস এম মনিরুজ্জামান, মো. সোহেল রানা, মো. নাদিম শিকদার ও মো. জাকারিয়া রহমান।

 

সভায় নবগঠিত কমিটির সদস্যরা জিয়ানগর উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল, সৃজনশীল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:০৩:০১ ● ২৪ বার পঠিত