বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল বাতেনের সহধর্মিণী রোকেয়া বাতেনের ইন্তেকাল
হোম » শোক-মৃত্যুবার্ষিকী » সাবেক প্রতিমন্ত্রী আব্দুল বাতেনের সহধর্মিণী রোকেয়া বাতেনের ইন্তেকাল

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী মরহুম আব্দুল বাতেনের সহধর্মিণী রোকেয়া বাতেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় রাজধানীর হসপিস বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত অসুস্থতায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আসর দশমিনা উপজেলার ঐতিহ্যবাহী তালুকদার বাড়ি জামে মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
রোকেয়া বাতেনের মৃত্যুতে দশমিনা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:৫৭:২১ ● ২০ বার পঠিত
