বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬
ইরানে যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেওয়া হবে: আরাঘচি
হোম » বিশ্ব » ইরানে যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেওয়া হবে: আরাঘচি
সাগরকন্যা ডেস্ক
ইরানের ভূখণ্ড ও জাতীয় অবকাঠামো লক্ষ্য করে যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আব্বাস আরাঘচি বলেন, ইরানের বিরুদ্ধে, বিশেষ করে দেশটির জাতীয় অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত যেকোনো আগ্রাসনের কঠোর ও নির্ণায়ক জবাব দিতে তেহরান বাধ্য হবে।
তিনি আরও বলেন, ইরানের ওপর যেকোনো হামলায় সরাসরি অংশ নেওয়া বা যেকোনো উপায়ে সহায়তা করা পক্ষগুলোকে সমানভাবে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে ইরান।
বাংলাদেশ সময়: ৭:০৭:৪৮ ● ১৯ বার পঠিত
