বুধবার ● ২২ জুলাই ২০২৬

কলাপাড়ায় ২১ ইয়াবাসহ আটক ১, তিনজনের কারাদণ্ড

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ২১ ইয়াবাসহ আটক ১, তিনজনের কারাদণ্ড
বুধবার ● ২২ জুলাই ২০২৬


 

কলাপাড়ায় ২১ ইয়াবাসহ আটক ১, তিনজনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। একই অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে আরও তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (২২ জুলাই) রাত ৮টার দিকে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে কলাপাড়া পৌর শহরের সুতাপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মনির হাওলাদার (৩১), মো. ওমর গাজী (৩০) ও মো. রাসেল হাওলাদার (৩২)। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

অন্যদিকে, ২১ পিচ ইয়াবাসহ আটক মো. আহাদ ইসলাম (১৯) কে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও থানা সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৪:৫০ ● ২৭ বার পঠিত