বুধবার ● ২২ জুলাই ২০২৬

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, দুজনকে ২ লাখ টাকা জরিমানা

হোম » ঝালকাঠী » ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, দুজনকে ২ লাখ টাকা জরিমানা
বুধবার ● ২২ জুলাই ২০২৬


 

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, দুজনকে ২ লাখ টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি 

 

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেড জব্দ করে দুজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২২ জুলাই) দুপুরে সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। এ সময় সুগন্ধা ও বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত বাল্কহেডের মালিক হানিফ ও তুহিনকে জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চারটি অবৈধ বাল্কহেডকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০৫ ● ২৮ বার পঠিত