বরগুনার শ্রেষ্ঠ ওসি বেতাগী থানার হারুন-অর-রশিদ

হোম » বরগুনা » বরগুনার শ্রেষ্ঠ ওসি বেতাগী থানার হারুন-অর-রশিদ
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬


 

বরগুনার শ্রেষ্ঠ ওসি বেতাগী থানার হারুন-অর-রশিদ

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ হাওলাদার।

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

প্রতিক্রিয়ায় বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, ‘আলহামদুলিল্লাহ, জেলা পুলিশের পক্ষ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করায় পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জন আমার কাজের গতি আরও বাড়িয়ে দেবে।’

তিনি আরও বলেন, ‘উপজেলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর উপজেলা গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।’

বাংলাদেশ সময়: ২৩:১৮:২২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ