সোমবার ● ২০ জুলাই ২০২৬

দুমকিতে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিদায়ী সংবর্ধনা

হোম » পটুয়াখালী » দুমকিতে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিদায়ী সংবর্ধনা
সোমবার ● ২০ জুলাই ২০২৬


৩৬ বছরের শিক্ষকতা শেষে দুমকিতে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিদায়ী সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা ইয়াসমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জি এম শাহজাদা, উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার, প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, কামাল হোসেন, আল আমিন, অলিউর রহমান, বিদায়ী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. রফিকুল ইসলাম দীর্ঘ ৩৬ বছর সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করেছেন। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

জানা যায়, মো. রফিকুল ইসলাম ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রচলিত বেসরকারি চাকরি বিধি অনুযায়ী ৬০ বছর বয়স পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান।


এমআর

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৪২ ● ৫৩ বার পঠিত