পিরোজপুরে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

হোম » পিরোজপুর » পিরোজপুরে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬


 

পিরোজপুরে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

জুলাই শহীদ দিবস উপলক্ষে পিরোজপুরে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের আমির তাফাজ্জল হোসেন ফরিদ এবং দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

 

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।

 

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আদর্শ ন্যায়, মানবিকতা, গণতন্ত্র, সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে। শহীদদের আদর্শ ধারণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৩৮ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ