বুধবার ● ১৫ জুলাই ২০২৬

জুলাই যোদ্ধাদের শ্রদ্ধায় পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও গার্বেজ ভ্যান বিতরণ

হোম » পিরোজপুর » জুলাই যোদ্ধাদের শ্রদ্ধায় পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও গার্বেজ ভ্যান বিতরণ
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

জুলাই যোদ্ধাদের শ্রদ্ধায় পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং গার্বেজ ভ্যান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে জেলা পরিষদের উদ্যোগে ও পিরোজপুর পৌরসভার সহযোগিতায় শহরের উকিলপাড়া-আমলাপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 

কর্মসূচিতে পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।

 

কর্মসূচির আওতায় এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর করতে গার্বেজ ভ্যান বিতরণ করা হয়।

 

প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি যদি আমার বাসার সামনের ময়লা নিজেই পরিষ্কার করি, তাহলে পুরো পাড়া-মহল্লাই পরিচ্ছন্ন হয়ে যাবে। আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তাহলে দেশ আরও সবুজ হয়ে উঠবে। আসুন, সবাই মিলে একটি সুন্দর পিরোজপুর গড়ে তুলি।

 

পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে আমরা এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। বর্জ্য অপসারণ কার্যক্রমকে আরও গতিশীল করতে এ এলাকায় গার্বেজ ভ্যান বিতরণ করা হয়েছে। এটি এলাকাবাসী ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে এ কর্মসূচি সফল হবে এবং একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৯:০১ ● ২১ বার পঠিত