জামিনে মুক্ত হয়ে কলাপাড়ায় ফিরলেন যুবদল নেতা ও ইউপি সদস্য জহির

হোম » পটুয়াখালী » জামিনে মুক্ত হয়ে কলাপাড়ায় ফিরলেন যুবদল নেতা ও ইউপি সদস্য জহির
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

জামিনে মুক্ত হয়ে কলাপাড়ায় ফিরলেন যুবদল নেতা ও ইউপি সদস্য জহির

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে নিজ এলাকায় ফিরেছেন। মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে নীলগঞ্জে নিয়ে আসা হলে পাখিমারা বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়রা তাকে শুভেচ্ছা জানান।

 

এ সময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক মৃধা, কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির জুয়েল সিকদার এবং নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সার্জেন্ট (অব.) শামসুল হক। অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ৩ মার্চ কলাপাড়া উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের মো. ইদ্রিস (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় জহিরুল ইসলাম জহিরকে আসামি করা হয়। ওই মামলায় তিনি সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। তবে মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

বাংলাদেশ সময়: ১২:৫০:৩১ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ