খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির অভিযোগ, তদন্তে পুলিশ

হোম » গণমাধ্যম » খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির অভিযোগ, তদন্তে পুলিশ
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

ছবি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, খুলনা

 

খুলনা মহানগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে একটি দোকানের সামনে গভীর রাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘটনাস্থলে এসে পরপর দুটি গুলি ছুড়ে দ্রুত সরে যায়।

 

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো ওই এলাকায় কয়েকজন সাংবাদিক কাজ শেষে বসে কথা বলছিলেন। এ সময় হামলার ঘটনাটি ঘটে। গুলি পাশের একটি চেয়ারে বিদ্ধ হয় বলে জানা গেছে।

 

এসএ টিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতি জানান, তারা কয়েকজন সাংবাদিক সেখানে অবস্থান করছিলেন। এ সময় দুই যুবক মোটরসাইকেলে এসে তাদের দিকে গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

 

সাংবাদিক সৈয়দ রানা কবির বলেন, একটি গুলি চেয়ারে লাগে। এছাড়া গুলির স্প্লিন্টারের আঘাতে সাংবাদিক আওয়ালের বুকে সামান্য লাগে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

 

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ব্যবহৃত গুলির অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছেন- এমন তথ্য তাদের কাছে নেই। কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৬:৪৪:২৯ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ