মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
হোম » লিড নিউজ » শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে অসন্তোষের জেরে বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের দাবি জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সোমবার (১৩ জুলাই) এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। তাদের দাবি, পর্যাপ্ত প্রস্তুতির সময় না দিয়ে তুলনামূলক কঠিন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে এবং কিছু প্রশ্ন সিলেবাসের বাইরের ছিল।
বরিশাল হাতেম আলী কলেজের এক পরীক্ষার্থী আলিফ বলেন, বৈরী আবহাওয়ার কারণে দেশের অনেক এলাকায় পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ ছিল না। একই প্রশ্নপত্রে পরীক্ষা হলেও একটি শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডগুলোতে তা চালিয়ে যাওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যের অনুভূতি তৈরি করেছে।
তিনি আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও সমস্যার যথাযথ সমাধান না করে শিক্ষামন্ত্রীর বক্তব্য তাদের ক্ষুব্ধ করেছে। তাই তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি বিদ্যমান পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯:৩৫:২৫ ● ১৯ বার পঠিত
