সোমবার ● ১৩ জুলাই ২০২৬

বরগুনায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হোম » বরগুনা » বরগুনায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সোমবার ● ১৩ জুলাই ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে নিজ বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিপন হাং (২৫) ওই এলাকার সোহরাব হাওলাদারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা ডোবায় বস্তাবন্দী অবস্থায় একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শিপন হাং বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর সোমবার তার মরদেহ উদ্ধার হয়।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:২৪ ● ১৩ বার পঠিত