সোমবার ● ১৩ জুলাই ২০২৬

নেছারাবাদে দুই মাদক কারবারি ও তিন মাদকসেবী গ্রেপ্তার

হোম » পিরোজপুর » নেছারাবাদে দুই মাদক কারবারি ও তিন মাদকসেবী গ্রেপ্তার
সোমবার ● ১৩ জুলাই ২০২৬


 

নেছারাবাদে দুই মাদক কারবারি ও তিন মাদকসেবী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

নেছারাবাদে পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দিয়ে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের তানভীর আহমেদ (২৭)-কে ১০০ গ্রাম গাঁজাসহ এবং ৮ নম্বর ওয়ার্ডের শর্ষীনা গ্রামের মিজানুর রহমান (৩০)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

 

এছাড়া বলদিয়া ইউনিয়নের আদর্শ বয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে শাহেদ (২০), শাহজাদা (১৬) ও জাকারিয়া (২০)-কে গ্রেপ্তার করা হয়।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘মাদক কারবারি যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ১৮:৩২:৩৬ ● ১১ বার পঠিত