শনিবার ● ১১ জুলাই ২০২৬

তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

হোম » পিরোজপুর » তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
শনিবার ● ১১ জুলাই ২০২৬


তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে স্বাগত জানিয়ে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

বিকেলে পিরোজপুর সি-অফিস মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রশাসনিক ভবনের আশপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাকিব রিজভী এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. ইকরামুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিপ্লব বালা, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শায়েখ আব্দুল্লাহসহ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, আগামী ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে স্বাগত জানিয়ে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়েছে।

এ সময় তারা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানান।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ২২:১১:২৫ ● ৩৬ বার পঠিত