শনিবার ● ১১ জুলাই ২০২৬
ফেসবুক স্ট্যাটাসে বেহাল সড়কের তথ্য চাইলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর
হোম » পটুয়াখালী » ফেসবুক স্ট্যাটাসে বেহাল সড়কের তথ্য চাইলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর তাঁর নির্বাচনী এলাকার চলাচলের অনুপযোগী কাঁচা ও আধাপাকা সড়কের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে তিনি স্থানীয় বাসিন্দাদের কাছে বেহাল সড়কের ছবি ও তথ্য পাঠানোর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী জানান, দশমিনা ও গলাচিপার যেসব এলাকায় কাঁচা বা আধাপাকা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কিংবা যেখানে নতুন মাটির, ইটের বা পাকা সড়ক নির্মাণের প্রয়োজন রয়েছে, সেসব এলাকার নাম, ইউনিয়নের নাম এবং রাস্তার ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, পটুয়াখালী-৩ আসনের যেকোনো বিষয় সম্পর্কে তথ্য দিতে বা যোগাযোগের জন্য আবু নাঈমের মোবাইল নম্বর (০১৭৫৬-০৮৫৬৪৯) ব্যবহার করা যাবে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, আমার নির্বাচনী এলাকার বিভিন্ন সড়কের বর্তমান অবস্থা সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বেহাল সড়ক ও নতুন সড়ক নির্মাণের প্রয়োজনীয় স্থানগুলো চিহ্নিত করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ১৪:৫৯:৪৬ ● ১৯ বার পঠিত
