বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬

দশমিনায় বিএনপির কাউন্সিলে হামলার মামলায় আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে

হোম » পটুয়াখালী » দশমিনায় বিএনপির কাউন্সিলে হামলার মামলায় আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


দশমিনায় বিএনপির কাউন্সিলে হামলার মামলায় আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে ২০২২ সালে বিএনপির কাউন্সিল চলাকালে ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙচুর, মালামাল লুটপাট ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত।

কারাগারে পাঠানো নেতারা হলেন-উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুট্টো, সাংগঠনিক সম্পাদক কাজী আজাদ, বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলম এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রমিজ মেল্লা।

আদালত সূত্রে জানা গেছে, মামলার পর আসামিরা পলাতক ছিলেন। পরে তারা উচ্চ আদালত থেকে দুই মাসের আগাম জামিন নেন। বুধবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়নে বিএনপির কাউন্সিল চলাকালে ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙচুর, মালামাল লুটপাট এবং বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সবুজ ঢালি ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি দশমিনা থানায় ৪৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ওই মামলার পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশের কপি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৮:১২ ● ১৮ বার পঠিত