বুধবার ● ৮ জুলাই ২০২৬

বানারীপাড়ায় সড়ক সংস্কারে বিএনপির উদ্যোগ, চলাচলে স্বস্তি

হোম » বরিশাল » বানারীপাড়ায় সড়ক সংস্কারে বিএনপির উদ্যোগ, চলাচলে স্বস্তি
বুধবার ● ৮ জুলাই ২০২৬


 

বানারীপাড়ায় সড়ক সংস্কারে বিএনপির উদ্যোগ, চলাচলে স্বস্তি

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)

 

বরিশালের বানারীপাড়া পৌর এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা ও দলীয় নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে সড়কগুলোতে গর্ত ও জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল বলে স্থানীয়রা জানান।

 

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, পূর্বে সড়ক সংস্কারের জন্য বরাদ্দ এলেও তা বাস্তবায়ন না হওয়ায় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে বরিশাল-২ আসনের সংসদ সদস্য সারফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনা ও ব্যক্তিগত সহযোগিতায় উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়ক সংস্কার কার্যক্রম শুরু করেন।

 

এর ধারাবাহিকতায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধার নেতৃত্বে সড়কের গর্ত ভরাট ও সংস্কারকাজ সম্পন্ন করা হয়। এতে এলাকাবাসীর চলাচলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে সড়কে জমে থাকা পানি ও বড় বড় গর্তের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত বলে স্থানীয়দের দাবি।

 

এ কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া, উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির আহমেদ সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির, যুবদল নেতা জাকির হোসেন, ইলিয়াস শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ ফকিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৯ ● ৩৮ বার পঠিত